মিয়ানমার সরকারের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর শান্তিচুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার সরকার দেশটির দক্ষিণ-পূর্ব মোন রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে প্রাথমিকভাবে একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছে। দেশটির সরকারি প্রচারমাধ্যম নিউ লাইট অব মিয়ানমার গতকাল সোমবার এ কথা জানায়। সংবাদপত্রটি জানায়, রেলমন্ত্রী অং মিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ও বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন নিউ মোন স্টেট পার্টির প্রতিনিধিদল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ ছাড়া উভয় পক্ষ রাজনৈতিক বিষয়ে পারস্পরিক সংলাপ বিনিময় এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে একসঙ্গে কাজ করার ব্যাপারে একমত হয়েছে। সংবাদপত্রটি আরও জানায়, বিচ্ছিন্নতাবাদী দলটির কারাবন্দী কমরেডদেরও মুক্তি দিতে সম্মত হয়েছে সরকার। বিচ্ছিন্নতাবাদী দলটি মিয়ানমারে যেসব ছোট ছোট সশস্ত্র জাতিগোষ্ঠী রয়েছে, তাদের অন্যতম। এএফপি।