মিয়ানমারে আরও ৩টি নতুন পত্রিকা আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে চলতি মাসে বেসরকারি মালিকানাধীন আরও তিনটি নতুন পত্রিকা আসছে। এসব পত্রিকায় মূলত আসন্ন নির্বাচন নিয়ে খবর প্রকাশিত হবে। ভয়েস জার্নাল নামে একটি পত্রিকা জানায়, পিযু কিউ , হট নিউজ ও মডার্ন টাইমস নামে তিনটি পত্রিকা প্রকাশিত হবে। এতে আন্তর্জাতিক বিষয় বিশেষ করে সামরিক, প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনীতি নিয়েও খবর প্রকাশিত হবে।তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রেস স্ক্রুটিনি অ্যান্ড রেজিস্ট্রেশন বোর্ড সম্প্রতি এই তিনটি পত্রিকা প্রকাশের অনুমতি দিয়েছে। এ ছাড়া বেসরকারি বিভিন্ন ধরনের আরও ১৫০টি পত্রিকা প্রকাশের অনুমতি দিয়েছে। পর্যায়ক্রমে সেসব পত্রিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, মিয়ানমারে খেলাধুলা বিষয়ক পত্রিকার চাহিদা বেশি। এএফপি।