মিয়ানমারে উড়োজাহাজ ধানখেতে, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্যে গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী উড়োজাহাজ একটি বিমানবন্দরের কাছে জরুরি অবতরণকালে বিধ্বস্ত হয়েছে। এতে দুজন নিহত ও আরও ১১ জন আহত হয়েছে। উড়োজাহাজে বিদেশি পর্যটকসহ ৬৫ যাত্রী ছিল।রাষ্ট্রীয় এমআরটিভি জানায়, ঘন কুয়াশার কারণে এয়ার বাগানের ওই উড়োজাহাজ হিহো বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের বাইরে চলে যায়। উড়োজাহাজটিকে বিমানবন্দর থেকে দুই মাইল দূরে ধানখেতে অবতরণের চেষ্টা করা হয়।এমআরটিভি জানায়, আহত ব্যক্তিদের মধ্যে চারজন বিদেশি নাগরিক এবং উড়োজাহাজের পাইলট রয়েছেন। এয়ার বাগান মিয়ানমারে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে। রয়টার্স।