মিয়ানমারে এখনো সুশাসনের ঘাটতি আছে: থেইন সেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন বলেছেন, তাঁর দেশে এখনো সুশাসনের ঘাটতি আছে। আন্তর্জাতিক মানের সুশাসন প্রতিষ্ঠায় তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সংস্কার প্রয়োজন। গতকাল বুধবার এক বৈঠকে তিনি এসব কথা বলেন। ওই বৈঠকে মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।প্রায় ৫০ বছর ধরে জান্তার শাসন চলা মিয়ানমারে ১৯ মাস আগে থেইন সেইনের বেসামরিক সরকার ক্ষমতায় আসে। এর পর থেকে প্রেসিডেন্ট থেইন সেইন সংস্কার শুরু করেন। তবে দুর্নীতি ও অদক্ষতার কারণে আন্তর্জাতিক মানদণ্ডে তাঁর দেশ এখনো পিছিয়ে আছে। গণতান্ত্রিক, অর্থনীতিসহ সারা দেশে বড় ধরনের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।থেইন সেইন বলেন, সুশাসনের প্রশ্নে আমাদের সীমাবদ্ধতা আছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানে পৌঁছায়নি মিয়ানমার। সুশাসন প্রতিষ্ঠায় দেশের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে সংস্কার প্রয়োজন।গণতান্ত্রিক, রাজনৈতিক ও সামাজিক সংস্কার অব্যাহত রাখায় থেইন সেইনের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু এখনো সমালোচনা রয়েছে, মিয়ানমারের সরকার সেনাসমর্থিত। দেশটিতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। রয়টার্স।