মিয়ানমারে খনিতে বিক্ষোভ দমনে ফসফরাস ব্যবহার করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে তামা খনিতে বিক্ষোভ দমনে ফসফরাস ব্যবহার করেছিল পুলিশ। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির নেতৃত্বে সংসদীয় কমিটির তদন্তে এমনই প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়। গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়।চীনের ওয়ানবাউ ও মিয়ানমারের সেনা মালিকানাধীন মিয়ানমার ইকোনমিক হোল্ডিংয়ের যৌথভাবে পরিচালিত ওই তামা খনি প্রকল্প বন্ধের দাবিতে গত বছরের নভেম্বরে বিক্ষোভ শুরু হয়। পরিবেশের ক্ষতি এবং স্থানীয়দের কাছ থেকে জমি অধিগ্রহণের অভিযোগ এনে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় নমিওয়া এলাকার ওই খনি বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর জলকামান ও বোমা নিক্ষেপ করে পুলিশ। এ সময় বৌদ্ধ ভিক্ষুসহ বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়। অভিযোগ ওঠে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তখন ফসফরাস ব্যবহার করা হয়েছিল।এর প্রতিবাদে তখন সারা দেশ ফুঁসে ওঠে। এই বল প্রয়োগের কারণে সরকারের ব্যাপক সমালোচনা হয়।স্থানীয় লোকজন গতকাল তাৎক্ষণিকভাবে তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তামা খনিটি বন্ধের দাবিতে অটল তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।থউই থউই উইন নামের একজন নারী আন্দোলনকর্মী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আইনি প্রক্রিয়া চালিয়ে যাব, কিন্তু অন্যান্য উপায়েও প্রতিবাদ অব্যাহত থাকবে।’আজ বুধবার সু চির ওই খনি এলাকার আশপাশের কয়েকটি গ্রাম সফরের কথা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, খনি প্রকল্পবিরোধীদের প্রতিরোধের মুখে পড়তে পারেন তিনি।প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের লক্ষ্য করে অহেতুক ফসফরাস মেশানো ধোঁয়া বোমার বিস্ফোরণ ঘটায় পুলিশ। এটি মোটেই প্রত্যাশিত ছিল না। ফসফরাস দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ভূমিকা রাখে। ফসফরাস মেশানো বোমা সাধারণত যুদ্ধ চলাকালে ব্যবহার করা হয়। এএফপি।