মিয়ানমারে গণতন্ত্র চর্চার অঙ্গীকার জান্তা-সমর্থিত দলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের জান্তা-সমর্থিত প্রধান দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) দেশে বহুদলীয় গণতন্ত্র চর্চা ও বাজার অর্থনীতি চালুর অঙ্গীকার করেছে। গতকাল শনিবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।ইউএসডিপির প্রধান হে উ গত শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে দেওয়া ১৫ মিনিটের এক বক্তৃতায় এ অঙ্গীকার করেন। পরদিন অর্থাৎ গতকাল তা পত্রিকাগুলোতে প্রকাশিত হয়।মিয়ানমারের নিউ লাইট পত্রিকায় হে উ-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘জাতীয় স্বার্থেই আগামী দিনগুলোতে আমাদের দল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার চর্চা করবে।’বর্তমান সরকারের একজন মন্ত্রী উ ধর্মীয় স্বাধীনতা এবং কৃষক ও অন্য শ্রমজীবীদের আর্থসামাজিক অবস্থানের উন্নতি করার অঙ্গীকার করেন। এএফপি।