মিয়ানমারে জাতিগত সহিংসতা বন্ধের অঙ্গীকার থেইনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ‘টেকসই শান্তি’ প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অস্থিরতার কারণে সংস্কার-প্রক্রিয়া ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এই অঙ্গীকার করেন।১৯৪৭ সালে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে চুক্তি সই উপলক্ষে গতকাল রোববার ‘ইউনিয়ন ডে’ উদ্যাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থেইন সেইন বলেন, সরকার শান্তিপূর্ণভাবে গণতন্ত্রকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। এ জন্য তিনি দেশের মানুষের সমর্থন চেয়েছেন। থেইন বলেন, নির্বাচন এবং রাজ্যবিষয়ক আলোচনায় সমতার ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত হলে তিনি খুশি হবেন। এএফপি।