মিয়ানমারে তামাখনির অস্তিত্ব মেনে নিতে বললেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের বিতর্কিত তামাখনি প্রকল্পের অস্তিত্ব মেনে নিতে স্থানীয় অধিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। গতকাল বুধবার দেশটির উত্তরাঞ্চলে মনিওয়ায় অবস্থিত ওই খনি এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ আহ্বান জানান।চীনের ওয়ানবাউ ও মিয়ানমারের সেনামালিকানাধীন মিয়ানমার ইকোনমিক হোল্ডিংয়ের যৌথভাবে পরিচালিত তামাখনি প্রকল্পটি বন্ধের দাবিতে গত বছরের নভেম্বরে বিক্ষোভ শুরু হয়। পরিবেশের ক্ষতি ও স্থানীয় লোকজনের কাছ থেকে জমি অধিগ্রহণের অভিযোগ এনে খনিটি বন্ধের দাবি ওঠে। স্থানীয় লোকজনের উদ্দেশে অং সান সু চি বলেন, পরিবেশের ক্ষতি ও জমি দখলের আশঙ্কা থাকা সত্ত্বেও খনি প্রকল্পটি বন্ধ হওয়া উচিত নয়। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।সু চির নেতৃত্বে সংসদীয় কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরে ওই তামাখনিতে বিক্ষোভ দমনে ফসফরাস ব্যবহার করেছিল পুলিশ। এতে ভিক্ষুসহ বহু মানুষ আহত হন। প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশিত হয়। এতে খনিটি বন্ধ না করার সুপারিশ করা হয়।গতকাল খনি প্রকল্পের ওই এলাকা পরিদর্শনে গিয়ে সু চি বলেন, প্রকল্পটি বন্ধ হলে স্থানীয় লোকজন কিংবা দেশের লাভ হবে না। এএফপি।