মিয়ানমারে তিনটি বোমার বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রাজধানী নেপিডোসহ তিনটি পৃথক স্থানে গতকাল শুক্রবার তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ আহত হয়নি। সে দেশের সরকারের একজন মুখপাত্র এ কথা জানান।নাম প্রকাশ না করার শর্তে ওই মুখপাত্র বলেন, সে দেশের মান্দালয়া শহরের প্রধান বাজারে গতকাল সন্ধ্যার আগে প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে একটি গাড়ি বিধ্বস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি। স্থানীয় লোকজন জানায়, এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়। বিস্ফোরণের সময় বাজারটি বন্ধ ছিল।রাজধানীর থাবাইয়াকোনে বাজার এলাকার পুরোনো একটি বাড়িতে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে। তৃতীয় বোমাটির বিস্ফোরণ ঘটে পিইন য়ু এলউইন শহরে। এএফপি।