মিয়ানমারে নির্বাচন অক্টোবর বা নভেম্বরে হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামরিকশাসিত মিয়ানমারে অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথমে জাতীয় নির্বাচন হতে পারে। এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা গতকাল শনিবার এ কথা জানিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হওয়ার পর প্রচারণার জন্য প্রার্থীরা প্রায় ছয় মাস সময় পাবেন। এএফপি।