মিয়ানমারে নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে জান্তাপ্রধানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তাপ্রধান জেনারেল থান শয়ে। দেশের স্বাধীনতার ৬২তম বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার এক বার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন। মিয়ানমারে এ বছর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।থান শয়ে বলেন, ‘এ বছর নির্বাচন অনুষ্ঠানের জন্য সবকিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে। এ ক্ষেত্রে সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।’রাজধানী নেপিডোতে একটি অনুষ্ঠানে থান শয়ের বার্তা পড়ে শোনান অন্য একজন জেনারেল। বার্তায় জান্তাপ্রধান বলেন, গণতন্ত্রে উত্তরণে তাঁর সাত দফাভিত্তিক ‘রোডম্যাপ’ই একমাত্র পথ।