মিয়ানমারে পাঁচ ভিন্নমতাবলম্বীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামরিক জান্তাশাসিত মিয়ানমারের একটি আদালত পাঁচ ভিন্নমতাবলম্বীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। ভিন্নমতাবলম্বী বিদেশে অবস্থানরত সংগঠনগুলোকে সহযোগিতা করাসহ আইন লঙ্ঘনের অপরাধে তাঁদের ১১ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। এক আইনজীবী গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন।একটি উৎসবে বোমা হামলাকারী সন্দেহে ২০১০ সালের এপ্রিলে ইয়াঙ্গুনে তাঁদের গ্রেপ্তার করা হয়। এএফপি।