মিয়ানমারে পার্লামেন্ট অধিবেশন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে আজ সোমবার শুরু হতে যাওয়া পার্লামেন্ট অধিবেশনে যোগ দিচ্ছে না দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। দলটির আবেদন অনুযায়ী শপথবাক্যে সংবিধান প্রসঙ্গে ‘সুরক্ষা (সেফগার্ড)’ শব্দের বদলে ‘সম্মান (রেসপেক্ট)’ শব্দ না দেওয়ায় অধিবেশনে যোগ দিচ্ছে না। এনএলডি গত ১ এপ্রিল অনুষ্ঠিত উপনির্বাচনে ৪৩ আসনে জয়লাভের পর এটাই প্রথম পার্লামেন্ট অধিবেশন। ওই নির্বাচনে সু চিও একটি আসনে জয়ী হন। মোট ৪৫টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।বতর্মান সংস্কারপন্থী সরকারের সঙ্গে এনএলডির এটাই প্রথম বড় ধরনের মতানৈক্যের ঘটনা। সু চি ইয়াঙ্গুনে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর বলেন, ‘আমরা অধিবেশন একেবারেই বর্জন করছি না। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি।’ এনএলডির মুখপাত্র ওহন কিয়াং বলেন, সোমবার থেকে শুরু হতে যাওয়া অধিবেশনে যোগ দিচ্ছে না এনএলডি। নবনির্বাচিত কোনো সদস্য অধিবেশনে যোগ দিতে রাজধানী নেপিডোয় যাননি।এনএলডি শপথবাক্যে ‘সুরক্ষা’র শব্দে পরিবর্তে ‘সম্মান’ শব্দটি ব্যবহারের দাবিতে একটি চিঠি দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন বরাবরে পাঠিয়েছে। কিন্তু চিঠি পাঠাতে বিলম্বের কারণে আজ থেকে শুরু হতে যাওয়া অধিবেশনের আগে বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি। মিয়ানমারকে ঋণ মওকুফ ঘোষণা জাপানেরমিয়ানমারের ওপর থেকে অস্ত্র বাদে বাকি সব নিষেধাজ্ঞা তুলে নিতে ইউরোপীয় ইউনিয়নের সম্মতির পর জাপানও দেশটিকে দেওয়া ৩৭০ কোটি ডলার ঋণ মওকুফে সম্মতি জানিয়েছে। গত শনিবার টোকিওতে সফরকারী মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার বৈঠকের পর এই ঋণ মওকুফের ঘোষণা আসে। এ ছাড়া মিয়ানমারকে উন্নয়ন খাতেও নতুন করে সহযোগিতা দিতে সম্মতি জানিয়েছে টোকিও।থেইন সেইন বর্তমানে পাঁচ দিনের সফরে জাপানে অবস্থান করছেন। গত প্রায় তিন দশকের মধ্যে এটিই মিয়ানমারের কোনো প্রেসিডেন্টের প্রথমবারের মতো জাপান সফর। সামরিক জান্তা শাসিত মিয়ানমারের সবচেয়ে বড় ঋণদাতা দেশ হচ্ছে জাপান। থেইন সেইনের দেশটি সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে এই ঋণ ও নতুন করে আর্থিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা। বিবিসি।