মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সরকার জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শুক্রবার একজন বৌদ্ধভিক্ষুকে আটক করেছে। দীর্ঘ সময় কারাবন্দী থাকার পর মাত্র এক মাস আগে তিনি কারাগার থেকে ছাড়া পেয়েছিলেন।আটক বৌদ্ধভিক্ষুর নাম গামবিরা (৬৮)। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে আনা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে বন্ধ করে দেওয়া একটি বৌদ্ধ আশ্রম তিনি খোলার চেষ্টা করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একজন কর্মকর্তা জানান, কারাগার থেকে ছাড়া পাওয়ার পর আইন লঙ্ঘন করে তিনি আশ্রমের তালা ভেঙে তা খোলার চেষ্টা করেছেন। এ কারণে গতকাল সকালে জিজ্ঞাসাবাদের জন্য আশ্রম থেকে তাঁকে আটক করা হয়েছে।ক্ষমতাসীন বেসামরিক সরকার গত জানুয়ারিতে শতাধিক রাজবন্দীকে মুক্তি দেয়। ভিক্ষু গামবিরা ছিলেন তাঁদের একজন। এএফপি।