মিয়ানমারে রাখাইন রাজ্যে জরুরি অবস্থা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রদায়িক সহিংসতার পর নতুন করে উত্তেজনার আশঙ্কায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাখাইন রাজ্যে সপ্তাহব্যাপী বৌদ্ধ ও মুসলিম দাঙ্গায় অন্তত ১৭ জন নিহত হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রাজ্যের রাজধানী সিতউ অন্যতম। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, জরুরি অবস্থা জারিসংক্রান্ত আদেশে সই করেছেন প্রেসিডেন্ট থেইন সেইন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে। বিবিসি।