মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ১২ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম নগর মান্দালাইয়ের উত্তরাঞ্চলে গতকাল রোববার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৬ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, স্থানীয় সময় সকাল সাতটা ৪২ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল শুয়েবো নগরের কাছে। ভূমিকম্প দুর্গত অঞ্চলটি খনিসমৃদ্ধ। এতে বেশ কয়েকটি খনিরও ক্ষতি হয়েছে। নির্মাণাধীন একটি সেতু ভেঙে পড়েছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার কয়েকটি প্যাগোডা।শুয়েবোর একজন পুলিশ কর্মকর্তা বলেন, শহরের কাছে নির্মাণাধীন সেতুটিতে নিয়োজিত পাঁচজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পে সেতুটির বড় একটি ইস্পাতের পাত নদীতে ভেঙে পড়েছে। শুয়েবো শহরের বাসিন্দা সোয়ে সোয়ে (৫২) বলেন, ‘আমার জীবনে এত ভয়াবহ ভূমিকম্প দেখিনি।’ এর আগে গত বছরের মার্চে দেশটিতে শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ৭৫ জনের প্রাণহানি ঘটে। বিবিসি।