মিয়ানমারে সংবাদ মাধ্যমে কাটছাঁট বন্ধে আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সরকার গণমাধ্যম নিয়ে এমন একটি আইন চালু করতে যাচ্ছে, এর মাধ্যমে খবর প্রকাশ ও প্রচারে ৫০ বছর ধরে বিদ্যমান কাটছাঁট প্রথার অবসান ঘটবে। এর মধ্যে আইনের একটি খসড়াও তৈরি করা হয়েছে। চূড়ান্তভাবে এটি পাস হলে দেশটির সংবাদমাধ্যমের ওপর থেকে দীর্ঘদিনের বিধিনিষেধ উঠে যাবে বলে আশা করা যাচ্ছে।পর্যবেক্ষকেরা বলছেন, গণতন্ত্রে উত্তরণে মিয়ানমারে সাম্প্রতিককালে জান্তা-সমর্থিত সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের মধ্যে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে গৃহবন্দিত্ব থেকে মুক্তির বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যমকে মুক্তভাবে কাজ করতে দেওয়ার এ উদ্যোগও একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংস্কারের অংশ হিসেবে সরকার এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিককে কারাগার থেকে মুক্তি দিয়েছে। গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডারসের সমীক্ষা অনুযায়ী, গত বছর সংবাদমাধ্যমের জন্য সহায়ক পরিবেশ রয়েছে এমন ১৭৯টি দেশের মধ্যে মিয়ানমারের স্থান ছিল ১৬৯তম। এএফপি।