মিয়ানমারে ১০ মুসলিমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে গত মাসে প্রতিশোধমূলক হামলা চালিয়ে ১০ মুসলিমকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দেশটির পুলিশ ৩০ জনকে গ্রেপ্তার করেছে। ওই হত্যাকাণ্ডের পর রাখাইন রাজ্যে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে ভয়াবহ দাঙ্গা শুরু হয়। এতে কমপক্ষে ৮০ জন নিহত ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।গতকাল সোমবার দেশটির সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার গত ৩ জুন পিটিয়ে ওই মুসলিমদের মেরে ফেলার ঘটনা উল্লেখ করে বলেছে, এর পেছনে জড়িত এমন ৩০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।দাঙ্গা ও হত্যার ওই ঘটনা দীর্ঘ পাঁচ দশকের স্বৈরশাসনের পর দেশটিতে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত বেসামরিক সরকারকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় করায়। মাত্র ১৫ মাস ধরে ক্ষমতাসীন এ সরকার বলেছে, তারা মিয়ানমারে বহু জাতি-গোষ্ঠীর মধ্যে শান্তি ও ঐক্য দেখতে আগ্রহী। কিন্তু দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে দীর্ঘদিন থেকে সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছে। রয়টার্স।