মিয়ানমারে ৪৬ বন্দীর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাজনৈতিক সংস্কারের পালে আবারও হাওয়া লেগেছে। গতকাল মঙ্গলবার ৪৬ জন বন্দীকে সাধারণ ক্ষমার আওতায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ২৩ জন রাজবন্দীও রয়েছেন।১৯৮৮ সালে সামরিক জান্তার বিরুদ্ধে আন্দোলনকারী সংগঠন ‘৮৮ জেনারেশন স্টুডেন্টস গ্রুপ’ বলেছে, কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল থেকে সারা দেশের বিভিন্ন কারাগার থেকে ৪৬ জন বন্দীকে মুক্তি দেয়। সংগঠনটির নেতা কাউং কাউং বলেন, ‘আজ ২৩ জন রাজনীতিবিদকে সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।’ সংগঠনটির আরেক নেতা কো কো গাই বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে, অতএব কোনো রাজবন্দী কারাগারে থাকতে পারে না।’ইংরেজি ভাষার দৈনিক নিউ লাইট অব মিয়ানমার গতকাল এক প্রতিবেদনে বলেছে, দেশে স্থিতিশীলতা ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, জাতীয় ঐকমত্য স্থাপন এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ৩৭ জন পুরুষ ও নয়জন নারীকে মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৩৪ জন বিদেশি বন্দীকে মুক্তি দেওয়া হবে। একজন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা বলেন, বিদেশি কারাবন্দীরা বাংলাদেশি। অভিবাসন আইনের আওতায় তাঁরা তাঁদের তিন বছরের সাজার মাত্র কয়েক দিন কারাগারে কাটিয়েছেন। এএফপি।