মিয়ানমারে ৫৬ রাজবন্দীর মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে ৫৬ জন রাজনৈতিক বন্দীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদীও রয়েছেন।
প্রেসিডেন্টের সাধারণ ক্ষমার আওতায় গতকাল মঙ্গলবার এসব বন্দীকে মুক্তি দেওয়া হয়। মিয়ানমারের সরকার ও মানবাধিকার সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।
সাবেক রাজবন্দী বো কিই বলেছেন, মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরাও রয়েছেন। বো কিই অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনার্স নামের একটি সংগঠনে কাজ করেন। রয়টার্স।