মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার বেশ কিছু সংস্কারের কার্যক্রম নেওয়ায় দেশটির প্রেসিডেন্টসহ প্রায় ২৬০ জন নাগরিকের ওপর আরোপিত ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে অস্ট্রেলিয়া। তবে এর পরও ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় দেশটির আরও প্রায় ১৩০ জনের নাম বহাল থাকবে। গতকাল সোমবার যুক্তরাজ্যের লন্ডনে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব কার এই ঘোষণা দেন।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির ঐতিহাসিক বৈঠকের পর দুই নেতা এক যৌথ বিবৃতিতে মিয়ানমারের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ স্থগিত করার আহ্বান জানানোর তিন দিন পর অস্ট্রেলিয়া ওই ঘোষণা দিল।অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বব কার বলেন, ‘নিষেধাজ্ঞার তালিকায় ৩৯২ জন থেকে কমিয়ে ১৩০ জনে নামিয়ে এনেছি।’ নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকায় প্রেসিডেন্ট থেইন সেইন, সরকারের মন্ত্রীরা এবং অনেক বেসামরিক ব্যক্তি রয়েছেন। আর যে ১৩০ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকছে, তাঁদের মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিরা রয়েছেন। এএফপি।