মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে: হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত বুধবার এ ঘোষণা দিয়েছেন।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে বুধবার বৈঠক করেন। এ সময় হিলারি বলেন, মিয়ানমারে অব্যাহত সংস্কারপ্রক্রিয়া এবং সরকার ও বিরোধী দলের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাজারে মিয়ানমারের বিভিন্ন পণ্য প্রবেশের ক্ষেত্রে বর্তমানে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা শিথিল করা হবে।হিলারির বক্তব্যের জবাবে থেইন সেইন বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে মিয়ানমার কৃতজ্ঞ। মিয়ানমারের প্রেসিডেন্ট সেইন জাতিসংঘ সাধারণ অধিবেশনে গতকাল ভাষণ দেন। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এর আগের দিন জাতিসংঘের শিক্ষাবিষয়ক উচ্চপর্যায়ের এক বৈঠকে ভাষণ দেন। এপি ও এএফপি।