মিয়ানমারের ছাত্রনেতা দেশে ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের একজন বিশিষ্ট ছাত্রনেতা গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরেছেন। মোয়ে থি জুন নামের ওই নেতাকে তাঁর অনুপস্থিতিতে দেশে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।মোয়ে জুনের নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র আন্দোলন ১৯৮৮ সালে গুঁড়িয়ে দেয় সামরিক জান্তা। সে বছরই কয়েকজন সহযোগীসহ দেশের সীমান্ত এলাকায় গিয়ে জাতিগত গোষ্ঠীগুলোর পক্ষ হয়ে জান্তার বিরুদ্ধে লড়াই করেন মোয়ে জুন। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বিবিসি।