মিয়ানমারের মিকতিলা শহরের জরুরি অবস্থা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের মিকতিলা শহরে গত মার্চে সাম্প্রদায়িক দাঙ্গা চলার সময় জারি করা জরুরি অবস্থা গতকাল শনিবার প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। নিউ লাইট অব মিয়ানমার পত্রিকার এক খবরে বলা হয়, মিকতিলা ও এর আশপাশের শহরে ইতিমধ্যে ‘শান্তি ও স্থিতিশীলতা’ পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ওই সময় বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে দাঙ্গায় ৪৪ জন নিহত হয়। তবে এ সংখ্যা আরও অনেক বেশি বলে অনেকের দাবি।মিয়ানমারের মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মুসলিম। গত বছর রাখাইন রাজ্যে বৌদ্ধ-মুসলিম দাঙ্গায় অন্তত ২০০ জন নিহত হয়। এএফপি।