মুক্তি পাচ্ছে লাদেনকে নিয়ে চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুখ্যাত খুনি, ডাকাত, মাফিয়া ডন নিয়ে বলিউডে বহু চলচ্চিত্র নির্মিত হয়েছে। এবার আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। তেরে বিন লাদেন নামের এ চলচ্চিত্রটি আগামীকাল মুক্তি পাওয়ার কথা। ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক অভিষেক শর্মা। নামী কোনো তারকা না থাকলেও চলচ্চিত্রটি নিয়ে বেশ আলোচনা হয়েছে।