মুক্তি পাচ্ছেন সেই উত্তর কোরীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক রি জং চোলকে মালয়েশিয়ার কর্তৃপক্ষ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ শুক্রবারই তাঁকে পিয়ংইয়ংয়ে ফেরত পাঠানোর কথা। মালয়েশিয়ার প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মোহাম্মদ আপানদি আলী বলেন, চোলের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো পর্যাপ্ত প্রমাণ মেলেনি। এ কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে জং-নামের অস্বাভাবিক মৃত্যু হয়। গুপ্তঘাতকেরা তাঁর ওপর মারাত্মক বিষাক্ত রাসায়নিক উপাদান ভিএক্স নার্ভ এজেন্ট প্রয়োগ করেছিল।
বিবিসি