মুক্তি পেলেন আবু কাতাদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে বন্দী কট্টরপন্থী মুসলিম নেতা আবু কাতাদা গতকাল মঙ্গলবার মুক্তি পেয়েছেন। তাঁকে শর্ত সাপেক্ষে ওর্স্টারশায়ারের লং লারটিন কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগে বিচারের মুখোমুখি করতে কাতাদাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করে আসছিল জর্ডানের কর্তৃপক্ষ। তবে যুক্তরাজ্যের স্পেশাল ইমিগ্রেশন আপিলস কমিশন জর্ডানের আবেদন নাকচ করে দিয়েছে। তিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত জর্ডানের নাগরিক।ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে কমিশনের ওই রায়ে ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিলের চেষ্টা করা হবে। বিবিসি।