মুক্তি পেলেন গিনি বিসাউয়ের নেতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের সেনারা দেশটির অন্তর্বর্তী ও বহিষ্কৃত প্রেসিডেন্ট রাইমুন্ড পেরেইরা ও সাবেক প্রধানমন্ত্রী কার্লোস গোমস জুনিয়রকে শুক্রবার মুক্তি দিয়েছে। দুই সপ্তাহ আগে সেনা অভুত্থানের সময় তাঁদের আটক করা হয়। গিনি বিসাউয়ের সেনাবাহিনীর মুখপাত্র দাবা না ওয়ালনা জানান, জান্তা সরকার এক বছর পরে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারেও সম্মত হয়েছে। সেই সঙ্গে তারা আটক নেতাদের মুক্তি দিয়েছে। মুক্তি পাওয়ার পর প্রেসিডেন্ট পেরেইরা ও প্রধানমন্ত্রী গোমস আইভরি কোস্টের উদ্দেশে রওনা হয়েছেন। জানা গেছে, গিনি বিসাউয়ের জান্তা সরকার বেসামরিক শাসনের ব্যাপারেও একমত হয়েছেন। ১২ এপ্রিল সেনাবাহিনী গিনি বিসাউতে প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে ক্ষমতা দখল করে। বিবিসি ও এএফপি।