মুক্তি পেলেন লিন্ডসে লোহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহান টানা ১৩ দিন জেল খাটার পর গতকাল সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আদালতের রায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ হলেও তাঁকে ভালো ব্যবহার করার পুরস্কার হিসেবে মেয়াদ শেষের আগেই মুক্তি দেওয়া হয়। তবে পুরোপুরি মুক্তি পাওয়ার আগে তাঁকে মানসিক পুনর্বাসন কেন্দ্র থেকে চিকিৎসা দেওয়া হবে। এ কারণে জেল থেকে সরাসরি তাঁকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে ২০০৭ সালে আদালত লোহানকে অ্যালকোহল-বিষয়ক শিক্ষা গ্রহণের নির্দেশ দেন। তবে লোহান সেই নির্দেশ উপেক্ষা করে অ্যালকোহল-বিষয়ক ক্লাসে হাজির না হওয়ায় তাঁকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। এবিসি নিউজ।