মুক্তি পেয়ে জার্মানি গেলেন রুশ ধনকুবের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সবচেয়ে আলোচিত বন্দী ও ক্রেমলিনের কট্টর সমালোচক মিখাইল খোদোরকোভস্কি মুক্তি পেয়েছেন৷ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে তাঁকে ক্ষমা করে দেওয়ার পর তিনি গতকাল শনিবার জার্মানি যান৷
রাশিয়ার সাবেক এই ধনাঢ্য তেল ব্যবসায়ী দীর্ঘ ১০ বছর কারাগারে ছিলেন৷ গত শুক্রবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি কারাগার থেকে চুপিসারে তাঁকে মুক্তি দেওয়া হয়৷ এরপর একটি বিমানে করে তিনি বার্লিনে চলে যান৷ তাঁর মুক্তির বিষয়ে জার্মান সরকার গোপনে কাজ করেছে৷ খোদোরকোভস্কিকে যেভাবে মুক্তি দেওয়া হলো, তাতে অনেক পর্যবেক্ষক মনে করছেন, তাঁকে জোরপূর্বক নির্বাসনে পাঠানো হয়েছে৷
তবে এমন দাবি নাকচ করে দেন পুতিনের মুখপাত্র পেসকভ৷ তিনি গতকাল বলেন, খোদোরকোভস্কির রাশিয়ায় ফিরে আসায় কোনো বাধা নেই৷ এটা একেবারে সত্যি৷ এএফপি৷