মুক্তি পেয়েছেন কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত মঙ্গলবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার করা মানহানির মামলায় গ্রেপ্তার হয়ে ছয় দিন দিল্লির তিহার কারাগারে ছিলেন কেজরিওয়াল। খবর এনডিটিভির৷
জামিনের জন্য ব্যক্তিগতভাবে আবেদন জমা দেওয়ার পর দিল্লির একটি আদালত গতকাল কেজরিওয়ালকে মুক্তির নির্দেশ দেন।
লোকসভার নির্বাচনী প্রচারের সময় বিজেপির সাবেক সভাপতি নিতিন গড়কড়িকে ‘দুর্নীতিবাজ’ বলেন কেজরিওয়াল। এ ঘটনায় বিজেপির ওই নেতা তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।
ওই মামলায় গত বুধবার এএপির নেতা আদালতে জামিনের আবেদন জানাতে অস্বীকৃতি জানালে বিচারক তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন।