মুক্তির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শত্রুতামূলক কাজ’ করার অভিযোগে উত্তর কোরিয়ায় আটক ক্যালিফোর্নিয়ার বাসিন্দা মেরিল নিউম্যানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ৮৫ বছর বয়সী নিউম্যান পর্যটক হিসেবে উত্তর কোরিয়ায় সফর শেষে গত ২৬ অক্টোবর পিয়ংইয়ং ছাড়ছিলেন। তাঁর বিমানটি পিয়ংইয়ং ছাড়ার পূর্বমুহূতে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। নিউম্যানের পাশাপাশি আরেক মার্কিন কেনেথ বের মুক্তির জন্যও পিয়ংইয়ংয়ের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। এএফপি।