মুক্তির এক দিন পরই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মান্তরিত হওয়ার অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সুদানের আলোচিত নারী মরিয়ম ইয়াহিয়া ইব্রাহিমকে মুক্তি দেওয়ার এক দিনের মাথায় আবারও গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর আইনজীবী এ কথা জানান। খবর রয়টার্সের।
রাজধানী খার্তুমে গতকাল একটি বিমানে চড়ার সময় নিরাপত্তাকর্মীরা স্বামী ও দুই শিশুসন্তানসহ মরিয়মকে গ্রেপ্তার করে। ইসলাম ধর্ম ছেড়ে খ্রিষ্টধর্ম গ্রহণ করে এক খ্রিষ্টান যুবককে বিয়ে করেছিলেন মরিয়ম। তাঁদের দুই সন্তান রয়েছে।ধর্মান্তরিত হওয়ার অপরাধে সুদানের আইন অনুযায়ী গত মাসে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় দেওয়া হয় মরিয়মের বিরুদ্ধে।
তবে মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক গোষ্ঠীর নজিরবিহীন চাপের মুখে গত সোমবার মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করে মুক্তি দেওয়া হয় ওই নারীকে। মুক্তির পর খার্তুম থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রাকালে স্বামী দানিয়েল ওয়ানি ও দুই সন্তানসহ মরিয়মকে গ্রেপ্তার করা হয়।