প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্কটিক অঞ্চলে তেলকূপ খননের বিরুদ্ধে প্রতিবাদের সময় আটক ৩০ ব্যক্তির মুক্তির জন্য রাশিয়াকে নির্দেশ দিতে এক আন্তর্জাতিক আদালতকে অনুরোধ জানাবে নেদারল্যান্ডস। গতকাল বুধবারই দেশটির এ অনুরোধ জানানোর কথা ছিল। বন্দীদের মধ্যে দুজন নেদারল্যান্ডসের নাগরিক। গত ১৮ সেপ্টেম্বর ওই তেলকূপ খনন থেকে রাশিয়াকে নিবৃত্ত করতে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের কর্মীদের প্রতিবাদের সময় ওই ব্যক্তিদের আটক করা হয়। নেদারল্যান্ডস আশা করছে, জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইনবিষয়ক আইটিএলওএস ট্রাইব্যুনাল নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে আটক ব্যক্তিদের মুক্তির নির্দেশ দেবেন। ওই আটকের ঘটনায় রাশিয়ার সঙ্গে কয়েকটি পশ্চিমা দেশ, বিশেষত নেদারল্যান্ডসের সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে। রয়টার্স।