মুক্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সমুদ্রবিষয়ক একটি ট্রাইব্যুনাল গত শুক্রবার রাশিয়াকে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের আটক করা জাহাজ ও বিভিন্ন দেশের ৩০ জন কর্মীকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। দুই মাস আগে আর্কটিক অঞ্চলে তেলের জন্য কূপ খননের প্রতিবাদ করার সময় গ্রিনপিসের জাহাজ ও কর্মীদের আটক করা হয়। তবে আর্কটিক সানরাইজ নামে জাহাজটি থেকে আটক করা গ্রিনপিস সদস্যদের মধ্যে একজন ছাড়া সবাইকে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে। তবে রাশিয়া সরকার ট্রাইব্যুনালের এ নির্দেশের পর দাবি করেছে যে তাদের এ মামলায় কোনো এখতিয়ার নেই। বিবিসি।