প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে নীরবতা ভাঙলেন মালয়েশিয়ার নিখোঁজ উড়োজাহাজের প্রধান পাইলট জাহারি আহমদ শাহর স্ত্রী ফাইজাহ খানম৷ তিনি বলেছেন, উড়োজাহাজের ককপিট থেকে শেষ যে কণ্ঠস্বর শোনা গেছে, তা ছিল তাঁর স্বামীরই৷ খবর দি ইনডিপেনডেন্টের৷
নিউজিল্যান্ডিভত্তিক দুজন সাংবাদিক ক্যাপ্টেন জাহারির স্ত্রী ফাইজাহর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ সে সময় তিনি স্বীকার করেন, ককপিট থেকে শেষ যে ব্যক্তিটি কথা বলেন, তিনি ছিলেন তাঁর স্বামী৷
এর আগে মালয়েশিয়া এয়ারলাইনসের প্রধান আহমদ জাওহারি ইয়াহিয়া বলেছিলেন, ককপিট থেকে আসা শেষ ‘শুভরাত্রি মালয়েশিয়ান ৩৭০’ কথাটি ছিল সহকারী পাইলট অাবদুল হামিদের৷ যদিও সপ্তাহ কয়েক পর এয়ারলাইনস কর্তৃপক্ষ স্বীকার করে, ওই কথাটি কার ছিল, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত নন৷