প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও জেডি (এস) নেতা এইচ ডি কুমারাস্বামী লোকসভায় তাঁর দলীয় সদস্যপদ ছেড়ে দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে ২০ কোটি রুপি ঘুষ দাবি করেছিলেন। ৩৫ মিনিটের একটি সিডিতে কুমারাস্বামী ও জেডি (এস) নেতা বিজুগৌড়ার সমর্থকদের কথাবার্তা শোনা যায়। বিজুগৌড়ার এক সমর্থক কুমারাস্বামীকে বিজাপুর জেলার আসনটি বিজুগৌড়ার জন্য ছেড়ে দেওয়ার বিনিময়ে ৪০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু কুমারাস্বামী বলেন, ২০ কোটি দিলেই চলবে। টাইমস অব ইন্ডিয়া।