মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থ মেয়াদে শপথ নিলেন মোদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি গতকাল বুধবার চতুর্থ মেয়াদে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গুজরাটের সরদার প্যাটেল স্টেডিয়ামে গভর্নর কামলা বেনিওয়াল তাঁকে শপথ পাঠ করান।অনুষ্ঠানে রাজ্য সরকারের সাতজন মন্ত্রী ও নয়জন প্রতিমন্ত্রী শপথ নেন। শপথ অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিজেপি নেতা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বিজেপির প্রধান নিতিন গাদকারি, জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, সুষমা সরাজ ও অরুণ জেটলি। তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁর এই উপস্থিতি নতুন করে এআইএডিএমকের সঙ্গে বিজেপির সখ্যের ব্যাপারে ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। পিটিআই।