মুখ্যমন্ত্রীর চেয়ারে না থাকলে দিল্লিতে তালা ঝুলিয়ে দিতেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট (ইউপিএ) সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘নেহাত মুখ্যমন্ত্রীর চেয়ারটায় বসে আছি, নইলে দিল্লির কোষাগারে তালা ঝুলিয়ে আসতাম।’ গত বুধবার বাঁকুড়া জেলার ঝিলমিলিতে দলীয় জনসভায় এ মন্তব্য করেন মমতা। তিনি ইউপিএ সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বলেন, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ থেকে কর, শুল্ক ও অন্যান্য বাবদ ৪০ হাজার কোটি রুপি আদায় করে নিচ্ছে। আর তা থেকে রাজ্যকে দিচ্ছে মাত্র ১৮ হাজার কোটি রুপি। এ টাকা থেকেও আবার কেটে নিচ্ছে বামফ্রন্ট সরকারের ঋণের সুদ। মমতা বলেন, ‘আমরা সব টাকা পেলে এ রাজ্যের বেকারদের আরও চাকরি দিতে পারতাম। রাজ্যের উন্নয়ন করতে পারতাম।’