মুখ্যমন্ত্রীর মাসিক আয় মাত্র পাঁচ হাজার রুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এখন ভারতের সবচেয়ে কম রোজগারকারী মুখ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এখন ভারতের সবচেয়ে কম রোজগারকারী মুখ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

ভারতের ২৮টি রাজ্য এবং সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে কম সম্পদের মালিক ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির (সিপিএম) নেতা মানিক সরকার গত জানুয়ারি মাসে বাঙালি-অধ্যুষিত রাজ্যটিতে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
মানিক সরকার গত বিধানসভা নির্বাচনের সময় মনোনয়নপত্রের সঙ্গে হলফনামায় সম্পত্তির বিবরণ দিয়েছেন। তাতে দেখা যায়, মানিক সরকারের ৪৩২ বর্গফুটের একটি টিনের চালার ঘর আছে। এটি তাঁর মায়ের কাছ থেকে পাওয়া। বাড়িটির দাম এখন দুই লাখ ২০ হাজার রুপি। এ ছাড়া তাঁর ব্যাংকে রয়েছে নয় হাজার ৭২০ রুপি এবং হাতে থাকা নগদ অর্থের পরিমাণ এক হাজার ৮০ রুপি। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি প্রতি মাসে বেতন নেন নয় হাজার ২০০ রুপি। এটাও ভারতের মধ্যে সবচেয়ে কম। এ অর্থ তিনি দিয়ে দেন দলকে। আর সেখান থেকে ভাতা নেন মাসে পাঁচ হাজার রুপি। তাঁর স্ত্রী পাঞ্চালি ভট্টাচার্য একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী।