প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে চোখে অস্ত্রোপচারের জন্য গত সোমবার সিঙ্গাপুরে গেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল মঙ্গলবার এ খবর দিয়েছে। মুগাবের মুখপাত্র জর্জ চারাম্বা একটি সংবাদপত্রকে বলেন, সিঙ্গাপুরে মুগাবের চোখের ছানির অস্ত্রোপচার হবে। তাঁর ডান চোখে আগেও এ ধরনের অস্ত্রোপচার হয়েছিল। আগামী শুক্রবার প্রেসিডেন্টের বয়স ৯০ বছর পূর্ণ হবে। তিনি কয়েক বছর ধরে নিয়মিত সিঙ্গাপুরে যাতায়াত করায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে জনমনে নানা জল্পনা-কল্পনা দেখা দিয়েছে। ১৯৮০ সালে স্বাধীনতার পর থেকেই জিম্বাবুয়ের ক্ষমতায় রয়েছেন মুগাবে। এএফপি।