মুছে যাচ্ছে ইহুদিবিদ্বেষী মেয়রের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিখ্যাত একটি রাস্তা থেকে নগরের সাবেক ইহুদিবিদ্বেষী মেয়র কার্ল লুগার নাম মুছে যাচ্ছে। এ নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলার পর অবশেষে নগর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।মধ্য ভিয়েনায় অবস্থিত রিং বুলেভার্ডের একটি অংশ ১৯৩৪ সাল থেকে কার্ল লুগার নামে। এটির নতুন নাম রাখা হচ্ছে ইউনিভার্সিট্যাটস রিং অর্থাৎ ইউনিভার্সিটি রিং। সড়কের এ অংশে রয়েছে ভিয়েনার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কয়েকটি। এর মধ্যে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় থিয়েটারগুলোর অন্যতম ‘বুগথিয়াটা’ এবং ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের মূল ভবন।১৮৯৭ থেকে ১৯১০ সাল পর্যন্ত কার্ল লুগা ভিয়েনার মেয়র ছিলেন। তিনি এ নগরের উন্নয়নে অনেক কিছু করেন। তবে সংখ্যালঘু ইহুদি অধিবাসীদের প্রতি অবিচারের জন্য কুখ্যাতি অর্জন করেন। অনেক সময় তাঁকে ‘আধুনিক রাজনৈতিক ইহুদিবিদ্বেষের জনক’ বলে অভিহিত করা হয়েছে। ‘দ্য হ্যান্ডসাম কার্ল’ নামে পরিচিত জনপ্রিয় ও সুদর্শন এই নেতা তরুণ এডলফ হিটলারের ওপর অনেক প্রভাব ফেলেছিলেন। বিভিন্ন ইহুদি সংগঠন ও বামপন্থী দল রাস্তার নতুন নামকরণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে কট্টর ডানপন্থী দলগুলো এর সমালোচনা করেছে। বিবিসি।