মুজাফফরনগরে ফের সহিংসতায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। গত বুধবার রাতের ওই সহিংসতায় চারজন নিহত হয়েছে। রাজ্য সরকার সতর্কতা হিসেবে সেখানে আধা সামরিক বাহিনীর প্রায় ৫০০ সদস্য মোতায়েন করেছে। সর্বশেষ এই সহিসংতা সাম্প্রদায়িক দাঙ্গা কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে গত মাসে একই অঞ্চলে মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাঙ্গায় অর্ধশত লোক নিহত হয়।
একজন পুলিশ কর্মকর্তা জানান, বুধবার রাতে মুজাফফরনগর এলাকার কয়েকটি গ্রামে পৃথক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয়েছে আটজন। এএফপি।