মুটিয়ে যাওয়ার হার বেড়েছে যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে লোকজনের মুটিয়ে যাওয়ার হার অনেক বেড়ে গেছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দ্বিগুণ ও শিশুদের ক্ষেত্রে এই হার তিন গুণ পর্যন্ত বেড়েছে। এ কারণে দেশটিতে চিকিৎসার ব্যয়ও বেড়েছে। একই সঙ্গে লোকজন হূদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস ও ক্যানসারে আক্রান্ত হচ্ছে বেশি। এতে মৃত্যুহারও বেড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে স্থূলতা বরাবরই একটি বড় জনস্বাস্থ্য সমস্যা।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রধান থমাস ফ্রাইডেন মঙ্গলবার ২০০৯ সালের বিহেভিয়ারাল রিস্ক ফ্যাক্টর সার্ভিলেন্সেস সিস্টেম (বিআরএফএসএস) থেকে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে তিন থেকে নয় বছর বয়সী ৩০ শতাংশের বেশি শিশুর মুটিয়ে যাওয়ার হার তিন গুণ। বিআরএফএসএস ১৯৮৪ সাল থেকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা ও ঝুঁকিপূর্ণ আচরণ সম্পর্কে খোঁজখবর রাখছে। এএফপি।