মুঠোফোন বাঁচাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বালাঘাট জেলার বৈহার গ্রামের বাসিন্দা বেণিরাম রংদালে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। স্থানীয় জঙ্গলে গিয়ে গত বুধবার তিনি বাঘিনীর সামনে পড়েন। বাঁচার জন্য একটি গাছে চড়ে তিন ঘণ্টা চরম উৎকণ্ঠার মধ্য পার করেন। একপর্যায়ে তিনি হাতের মুঠোফোন থেকে বন্ধুদের খবর দেন। এরপর লোকজন এসে বাঘিনীটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়ে তাঁকে উদ্ধার করেন। এখন তিনি সেই মুঠোফোনকে স্থান দিয়েছেন গৃহদেবতাদের সারিতে। যেকোনো মূল্যে এটি হাতছাড়া করতে নারাজ তিনি। টাইমস অব ইন্ডিয়া।