মুদ্রায় জন লেননের প্রতিকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ ব্রিটিশ মুদ্রায় রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি থাকে। তবে এবার রানির সঙ্গে এই তালিকায় যুক্ত হয়েছেন ষাটের দশকের জনপ্রিয় ব্যান্ড বিটলসের প্রতিষ্ঠাতা সদস্য জন লেনন। গত শুক্রবার ব্রিটেনের টাঁকশাল রয়্যাল মিন্ট এই গায়ক-সুরকারের প্রতিকৃতিসংবলিত পাঁচ পাউন্ড মূল্যমানের একটি স্মারক মুদ্রা চালু করেছে। প্রতিটি মুদ্রার বিক্রয়মূল্য ৪৪ দশমিক ৯৯ পাউন্ড। প্রাথমিকভাবে পাঁচ হাজার মুদ্রা ইস্যু করা হবে। এই মুদ্রায় লম্বা চুল, জুলফি আর গোলাকার সানগ্লাস পরা জন লেননের প্রতিকৃতি রয়েছে। এ পর্যন্ত উইলিয়াম শেক্সপিয়ার, উইনস্টন চার্চিল, চার্লস ডারউইন, ফ্লোরেন্স নাইটিঙ্গেলসহ ব্রিটেনের উজ্জ্বল নক্ষত্রদের প্রতিকৃতি ব্রিটিশ মুদ্রায় ছাপানো হয়েছে।ষাটের দশকে ইমাজিন ও স্ট্রবেরি ফিল্ডস ফরএভার গানের অ্যালবামের জন্য জন লেনন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।জন লেনন ১৯৪০ সালে যুক্তরাজ্যের লিভারপুলে জন্ম গ্রহণ করেন। সেখানেই তিনি বেড়ে ওঠেন। কিন্তু মতাদর্শগত দ্বন্দ্বের কারণে তিনি ১৯৭১ সালে যুক্তরাজ্য ত্যাগ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান। ১৯৮০ সালে তিনি নিউইয়র্কে খুন হন।