মুম্বাই হামলায় আইএসআইয়ের জড়িত থাকার অভিযোগ পাকিস্তানের নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেছেন, ২৬/১১-এ মুম্বাইয়ে ভয়াবহ হামলায় পাকিস্তানের যোগসাজশ ছিল না। এ ঘটনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রচারণার শিকার বলে মন্তব্য করেন তিনি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গতকাল বুধবার অভিযোগ করেন, ওই হামলায় ‘রাষ্ট্রীয় সমর্থন’ রয়েছে। এর জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেহমান মালিক বলেন, ‘আইএসআই আমাদের গর্ব, সংস্থাটি পাকিস্তানের নিরাপত্তায় কাজ করছে।’ তিনি আরও বলেন, আইএসআই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে—এটা সবাই ভালোভাবে জানেন। কিন্তু এ সংস্থা প্রচারণার শিকার হচ্ছে। ২৬/১১ হামলার ঘটনায় পাকিস্তান জড়িত—চিদাম্বরমসহ অন্য নেতাদের এমন অভিযোগ নাকচ করেন তিনি। পিটিআই অনলাইন।