মুম্বাইয়ে আবার ভবনধস, ৭ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ে গতকাল শুক্রবার একটি পাঁচতলা ভবন ধসে পড়ে একই পরিবারের তিনজনসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৯ জন।
মুম্বাইয়ের মাঝগাঁও এলাকায় ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) আবাসিক ওই ভবনটির ধ্বংসস্তূপের নিচে নারী, শিশুসহ অনেকে আটকা পড়েছে।
প্রায় ৩০ বছরের পুরোনো ওই ভবনটিতে ২১টি পরিবার বাস করত। ভবনটির জরুরি সংস্কার দরকার ছিল। গতকাল ভোর সোয়া ছয়টার দিকে এটি হঠাৎ ধসে পড়ে। ফায়ার ব্রিগেডের কর্মীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন।
চলতি বছরে মুম্বাই ও আশপাশে কয়েকটি ভবন ধসে পড়েছে। এটি বড় ধরনের ভবনধসের দ্বিতীয় ঘটনা। পিটিআই।