মুম্বাইয়ে পদপিষ্ট হয়ে নিহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাণিজ্যিক নগর মুম্বাইয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে পদপিষ্ট হয়ে ১৮ জন মারা গেছে। আহত হয়েছে অনেকে। আজ শনিবার আইএএনএসের খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, গতকাল সকালে মুম্বাইয়ের পীর সাইয়েদিনা মোহাম্মদ বুরহানউদ্দিন মারা যান। শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল তাঁর মরদেহ মুম্বাইয়ের মালাবার হিল আবাসিক এলাকার দাউদি বোহরার একটি বাড়িতে রাখা হয়। তাঁকে শ্রদ্ধা জানাতে হাজারো মুরিদ ও ভক্ত সেখানে যান। শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে যাওয়ার সময় একপর্যায়ে হুড়োহুড়ি শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কর্মকর্তাদের মতে, গতকাল দিবাগত রাত একটা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের দক্ষিণ মুম্বাইয়ের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।