মুম্বাইয়ে ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৭২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই শহরের কাছে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৭২ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সাততলা এই ভবন ধসে পড়ে। গতকাল শনিবার পুলিশ মৃতের সর্বশেষ সংখ্যা নিশ্চিত করে। মুম্বাইয়ের কেন্দ্রস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে থানে এলাকার ঘটনাস্থলে গতকালও উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত ছিল। বুলডোজারের সাহায্যে ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপ সরিয়ে ফেলতে দেখা গেছে। স্থানীয় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের একজন পুলিশ কর্মকর্তা বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে চাপা পড়ে থাকতে পারে। এএফপি।